
আমাদের দল
জীবনে স্বার্থপরের মত ভালো থাকতে চাইলে সকলকে ক্ষমা করে দিন।
আমি মোঃ জুয়েল রানা। সৌদি প্রবাসী। পেশা মসজিদের পরিচ্ছন্ন কর্মী।
আলহামদুলিল্লাহ, আমি সততা ফাউন্ডেশনের একজন নগণ্য যোদ্ধা এবং সততা ফাউন্ডেশন এর সহকারী প্রচার সম্পাদক পদে নিয়োজিত আছি। আমি সততা ফাউন্ডেশনের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সাথে সাথে নিজেকে অঙ্গীকারবদ্ধ করছি যে, আমার সমস্ত মেধা এবং শ্রম দ্বারা সততা ফাউন্ডেশন এর প্রতিটি ধাপকে সাফল্যের সহিত মোকাবেলায় বদ্ধপরিকর।
যেহেতু প্রচারেই প্রসার, তাই সততা ফাউন্ডেশন আমাকে যে দায়িত্ব দিয়েছে তা আমি নির্বিঘ্নে, নিরলসভাবে এবং সততার সহিত পালন করবো। এটা হয়তোবা প্রবাসে থেকে আমার জন্য কষ্টসাধ্য ছিল, কিন্তু বিজ্ঞানের প্রযুক্তির পরিক্রমায় তা অনেকটাই এখন হাতের মুঠোয় এসে গেছে। তাই আমি এ দায়িত্ব পালনে ভয় পাচ্ছি না আলহামদুলিল্লাহ এবং আমি নিজেকে ভুল-ত্রুটির ঊর্ধ্বে মনে করছি না।
অন্ধকার, দারিদ্র এবং নিরক্ষর সমাজকে বদলে দিতেই সততা ফাউন্ডেশন এর নামকরণের সার্থকতা নিহিত রয়েছে বলে মনে করছি। তাই নিজেকে তৎপর রেখেই সকল সম্মানিত সদস্যদের নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করার আহ্বান জানাচ্ছি।
— মোঃ জুয়েল রানা
সহ প্রচার সম্পাদক, আমাদের দল