1No member may use the Foundation's name, identity, logo, or activities for their own personal, political, or any other interest, or for any activity contrary to the organization's purpose, principles, and ideals.
কোনো সদস্য নিজের ব্যক্তিগত, রাজনৈতিক বা অন্য কোনো স্বার্থে, কিংবা সংগঠনের উদ্দেশ্য, নীতি ও আদর্শবিরোধী কোনো কার্যক্রমে ফাউন্ডেশনের নাম, পরিচয়, লোগো বা কার্যক্রম ব্যবহার করতে পারবেন না।
2All financial transactions of the Foundation will be conducted with transparency, honesty, and accountability.
ফাউন্ডেশনের সকল আর্থিক লেনদেন স্বচ্ছতা, সততা ও জবাবদিহিতার মাধ্যমে পরিচালিত হবে।
3The Foundation's income and expenditure accounts will be published at designated intervals for the awareness of all members.
ফাউন্ডেশনের আয়-ব্যয়ের হিসাব নির্ধারিত সময় অন্তর সকল সদস্যদের অবগতির জন্য প্রকাশ করা হবে।
4No important decision will be considered effective without the approval of the Governing Body.
Governing Body-এর অনুমোদন ব্যতীত কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কার্যকর বলে গণ্য হবে না।
5The opinions, advice, and participation of all members will be given due importance and respect.
সকল সদস্যের মতামত, পরামর্শ ও অংশগ্রহণকে যথাযথ গুরুত্ব ও সম্মানের সঙ্গে বিবেচনা করা হবে।
6No discrimination based on religion, race, gender, ethnic identity, or political ideology will be acceptable.
ধর্ম, বর্ণ, লিঙ্গ, জাতিগত পরিচয় বা রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে কোনো ধরনের বৈষম্য গ্রহণযোগ্য হবে না।
7All activities of the Foundation will be conducted for humanitarian, social, and welfare purposes.
ফাউন্ডেশনের সকল কার্যক্রম মানবিক, সামাজিক ও কল্যাণমূলক উদ্দেশ্যে পরিচালিত হবে।
8No political campaigning, party activities, or political involvement will be acceptable under the Foundation.
কোনো ধরনের রাজনৈতিক প্রচারণা, দলীয় কার্যক্রম বা রাজনৈতিক সম্পৃক্ততা ফাউন্ডেশনের আওতায় গ্রহণযোগ্য হবে না।
9Mutual respect, discipline, responsibility, cooperation, and harmonious relations must be maintained among members.
সদস্যদের মধ্যে পারস্পরিক সম্মান, শৃঙ্খলা, দায়িত্ববোধ, সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে।
10In emergency situations, necessary decisions will be made through special meetings or discussions.
জরুরি পরিস্থিতিতে বিশেষ সভা বা আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
11No activity that harms the Foundation's reputation, dignity, and ideals will be acceptable.
ফাউন্ডেশনের সুনাম, মর্যাদা ও আদর্শ ক্ষুণ্ণ হয় — এমন কোনো কার্যক্রম গ্রহণযোগ্য হবে না।
12Donations, assistance, and relief activities will be conducted on the basis of proper verification and actual need.
অনুদান, সহায়তা ও ত্রাণ কার্যক্রম যথাযথ যাচাই-বাছাই এবং প্রকৃত প্রয়োজনের ভিত্তিতে পরিচালিত হবে।
13Long-term, sustainable, and humanitarian development projects for the welfare of society will be undertaken and implemented.
সমাজের কল্যাণে দীর্ঘমেয়াদী, টেকসই ও মানবিক উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হবে।
14Young people will be encouraged to engage in voluntary, humanitarian, and social development activities.
তরুণ সমাজকে স্বেচ্ছাসেবী, মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে উৎসাহ প্রদান করা হবে।
15All members must conduct the Foundation's activities with honesty, humanity, ethics, and responsibility.
সকল সদস্যকে সততা, মানবতা, নৈতিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালনা করতে হবে।
16Transparency and accountability will be ensured in all information, activities, and decision-making processes of the Foundation.
ফাউন্ডেশনের সকল তথ্য, কার্যক্রম ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।
17Provisions regarding the Governing Body:
Governing Body সংক্রান্ত বিধান:
- 17.1 All voting rights and decision-making authority regarding the formation or election of the Foundation's Governing Body/Board shall be limited exclusively to founding members. No member other than a founding member may vote, nominate candidates, or take part in the final decision on this matter. The election and formation process of the Governing Body shall be carried out solely among founding members.ফাউন্ডেশনের Governing Body/Board গঠন বা নির্বাচন সংক্রান্ত সকল ভোটাধিকার ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা শুধুমাত্র প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে সীমাবদ্ধ থাকবে। প্রতিষ্ঠাতা সদস্য ব্যতীত অন্য কোনো সদস্য এ বিষয়ে ভোট প্রদান, প্রার্থী মনোনয়ন বা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ করতে পারবেন না। Governing Body-এর নির্বাচন ও গঠন প্রক্রিয়া শুধুমাত্র প্রতিষ্ঠাতা সদস্যদের সমন্বয়ে সম্পন্ন হবে।
- 17.2 The term of the Governing Body shall be 3 (three) years. After this term ends, a new Governing Body must be elected or reconstituted according to the prescribed rules.Governing Body-এর মেয়াদ হবে ৩ (তিন) বছর। উক্ত মেয়াদ পূর্ণ হওয়ার পর নির্ধারিত নিয়ম অনুযায়ী নতুন Governing Body নির্বাচন বা পুনর্গঠন করতে হবে।
- 17.3 If a new election cannot be completed on schedule for any reason, the existing Governing Body will continue to serve on a temporary basis until the next Governing Body takes charge.কোনো কারণে নির্ধারিত সময়ে নতুন নির্বাচন সম্পন্ন না হলে, পরবর্তী Governing Body কার্যভার গ্রহণ না করা পর্যন্ত বিদ্যমান Governing Body সাময়িকভাবে দায়িত্ব পালন করে যাবে।
- 17.4 If the activities, conduct, or performance of duty of any Governing Body member is found to be contrary to the organization's purpose and policies and is deemed unsatisfactory, that member may be removed or relieved from their position based on a majority decision of the founding members.Governing Body-এর কোনো সদস্যের কার্যক্রম, দায়িত্ব পালন বা আচরণ সংগঠনের উদ্দেশ্য ও নীতিমালার পরিপন্থী হয় এবং তা অসন্তোষজনক বলে প্রতীয়মান হয়, তবে প্রতিষ্ঠাতা সদস্যদের সংখ্যাগরিষ্ঠ সিদ্ধান্তের ভিত্তিতে সংশ্লিষ্ট সদস্যকে তার পদ থেকে অপসারণ বা অব্যাহতি দেওয়া যাবে।
- 17.5 Before any such removal, the member concerned will be given the opportunity to explain their reasons. The decision will be finalized at a special meeting, and the process of appointing or electing a new member to the vacant position will be carried out according to the relevant clause of this policy.এ ধরনের অপসারণের পূর্বে সংশ্লিষ্ট সদস্যকে কারণ ব্যাখ্যা করার সুযোগ দেওয়া হবে। সিদ্ধান্ত একটি বিশেষ সভায় চূড়ান্ত করা হবে এবং শূন্য হওয়া পদে নতুন সদস্য নিয়োগ বা নির্বাচনের প্রক্রিয়া এই নীতিমালার প্রাসঙ্গিক ধারা অনুযায়ী সম্পন্ন হবে।
18If any member violates any clause of the above policies, their membership will be considered cancelled as per the organization's decision.
উপরোক্ত নীতিমালার কোনো ধারা কোনো সদস্য লঙ্ঘন করলে, সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী তার সদস্যপদ বাতিল বলে গণ্য হবে।
19If any member embezzles the Foundation's funds, donations, or assets, or attempts to conceal/hide them, the organization may take any appropriate decision against them. In such a case, the member concerned will be compelled to return the entire embezzled amount in full, and their membership will be immediately considered cancelled.
কোনো সদস্য ফাউন্ডেশনের অর্থ, অনুদান বা সম্পদ আত্মসাৎ করেন বা তা গোপন/লুকানোর চেষ্টা করেন, তবে সংগঠন তার বিরুদ্ধে যথোপযুক্ত যেকোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সদস্যকে আত্মসাৎকৃত সম্পূর্ণ অর্থ ফেরত দিতে বাধ্য করা হবে এবং সাথে সাথে তার সদস্যপদ বাতিল বলে গণ্য হবে।