
আমাদের দল
"সততা ও স্বচ্ছতার ভিত্তির ওপরই গড়ে ওঠে মানবসেবার প্রকৃত সৌন্দর্য।"
আসসালামু আলাইকুম, আমি মো: আরিফুল ইসলাম। পেশাগত জীবনে আমি একজন যন্ত্র প্রকৌশলী, বর্তমানে একটা বিদেশি কোম্পানিতে মেইনটেনেনস ইন্জিনিয়ার হিসেবে কর্মরত আছি। মানবসেবাই নিজেকে নিয়োজিত করার লক্ষ্যে আমার সততা ফাউন্ডেশন এর সাথে যুক্ত হওয়া।
‘সততা ফাউন্ডেশন’-এর অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করা কেবল একটি পদবি নয়, বরং এটি আমার কাছে একটি পবিত্র আমানত। আপনারা যে বিশ্বাস ও আস্থা আমার ওপর রেখেছেন, তার মর্যাদা রক্ষা করা আমার জীবনের অন্যতম প্রধান অঙ্গিকার।
সামাজিক ও মানবিক কাজের মূল চালিকাশক্তি হলো সংগঠনের ওপর মানুষের ট্রাস্ট বা আস্থা। আর এই আস্থা বজায় রাখার প্রথম শর্তই হলো অর্থ ব্যবস্থাপনায় শতভাগ স্বচ্ছতা, জবাবদিহিতা ও নীতিপরায়ণতা। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে—
স্বচ্ছতা: ফাউন্ডেশনের প্রতিটি টাকা সঠিক খাত, উপযুক্ত মানবিক কাজ এবং প্রকৃত হিসাবের আওতায় নিয়ে আসা হবে।
আমানতদারিতা: সকলের দেওয়া অনুদান ও তহবিলের প্রতিটি পয়সাকে আমানত হিসেবে গণনীয় করে এর যথাযথ সংরক্ষণ ও সঠিক ব্যবহার নিশ্চিত করা হবে।
দায়িত্বশীলতা: ব্যক্তিগত ও সাংগঠনিক সততাকে উর্ধ্বে তুলে ধরে কোনো প্রকার অনিয়ম বা অবহেলার সুযোগ দেওয়া হবে না।
আমাদের এই সংগঠনের নাম যেমন ‘সততা’, তেমনি আমাদের প্রতিটি পদক্ষেপে যেন সেই সততার প্রতিফলন ঘটে—এই আমার সার্বক্ষণিক চেষ্টা থাকবে।
আপনাদের দিকনির্দেশনা, ভালোবাসা ও সহযোগিতা নিয়ে আমরা সততা ফাউন্ডেশনকে এক অনন্য মানবিক উচ্চতায় নিয়ে যাব, ইনশাআল্লাহ।
— মোঃ আরিফুল ইসলাম
অর্থ সম্পাদক, আমাদের দল