
যশোরের তালবাড়ীয়া দক্ষিণ পাড়ার বাসিন্দা মোঃ আলতাফ হোসেন মাঠে কাজ করার সময় ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সততা ফাউন্ডেশনের পক্ষ থেকে তার বাড়িতে গিয়ে খোঁজখবর নেওয়া হয় এবং ১,৫০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। এটিই আমাদের ফাউন্ডেশনের প্রথম প্রকল্প।
“সততা ফাউন্ডেশন আমাদের পাশে দাঁড়িয়েছে যখন আমরা সবচেয়ে অসহায় ছিলাম। তাদের সহায়তা পেয়ে আমি খুবই কৃতজ্ঞ এবং দোয়া করি তারা যেন আরও মানুষের পাশে দাঁড়াতে পারে।”
এই পাতার প্রতিটি প্রকল্প একটি মাত্র অনুদান দিয়ে শুরু হয়েছিল। পরেরটি শুরু হতে পারে আপনার অনুদানে।